1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

বিসমিল্লাহ হোটেলে পঁচা-বাসি দই বিক্রির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

যশোর অভয়নগর প্রতিনিধি জয়প্রকাশ

আজ মঙ্গলবার ১৯ / ০৮ /২০২৬ ইং
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিতর্কিত বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে এবার পঁচা ও বাসি দই বিক্রির অভিযোগ উঠেছে । মানহীন খাবার পরিবেশন , অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
​ভুক্তভোগী ক্রেতা মেহেদী হাসান জানান , গতকাল মঙ্গলবার রাতে তিনি ওই হোটেল থেকে ১৫০ টাকা দিয়ে ১ কেজি দই কেনেন । কিন্তু বাড়িতে নিয়ে দইয়ের পাত্র খুলতেই সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে । বাধ্য হয়ে তিনি দইটি ফেরত দিতে হোটেলে ফিরে আসেন । এই সময় হোটেলের একজন কর্মচারী দইটি ভালো আছে এবং এর মান নিয়ে প্রশ্ন তোলায় ভুক্তভোগীর সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন । শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ টাকা ফেরত দিলেও তাদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ভুক্তভোগী মেহেদী হাসান ।
​তিনি বলেন, বিসমিল্লাহ হোটেলের খাবারের মান এতটাই নিম্নমুখী যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় । এছাড়া মালিক ও কর্মচারীদের ব্যবহার খুবই খারাপ । তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন ।
​স্থানীয়দের অভিযোগ , এই হোটেলটিতে নিয়মিতই এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় । এর আগেও তাদের বিরুদ্ধে খাবারে ছাগলের মল পাওয়া এবং কৌশলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে ।
​এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন , ইউএনও স্যারের সাথে কথা বলে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
​দীর্ঘদিন ধরে এই হোটেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও সচেতন মহল মনে করছেন , প্রশাসনের কঠোর পদক্ষেপই কেবল এই ধরনের অনিয়ম রোধ করতে পারে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24