1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সেনগ্রাম মাঝাকুটি মাঠে পাতা খেলা, উৎসবের আমেজে মাতল নানা বয়সী মানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার আসর বসেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম মাঝাকুটি মাঠে ৪নং পাল্টাপুর যুবসমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খেলার মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং পাল্টাপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, শিক্ষানবিশ আইনজীবী, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাইরুল ইসলাম শাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম তৌহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরীফ এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এ ছাড়া ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় আয়োজকদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন মোক্তার হোসেন।
আয়োজকরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24