
চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ০৩ জন আসামি গ্রেফতার ও বিজ্ঞ আদালতে আসামিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান: কেএমপি
লবণচরা থানার চাঞ্চল্যকর, আলোচিত হত্যা মামলা ১। লবনচরা থানার এফআইআর নং-১২, তারিখ-২০ আগস্ট, ২০২৬; ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ২। লবনচরা থানার এফআইআর নং-১৩, তারিখ- ২১ আগস্ট, ২০২৬; ধারা-৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে সরাসরি জড়িত অত্র থানায় চিহ্নিত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ১। আলামিন হাসান সাইফি(২২), পিতা-শাহিন খাঁ, মাতা-দুলি বেগম, সাং-কাঠিবাজার, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান সাং-মহির বাড়ি, ছোট খালপাড়, থানা-খুলনা সদর, জেলা-খুলনা সহ তার সহযোগী ২। রাকিবুল ইসলাম রাকিব(১৫), পিতা-আবুল কালাম আজাদ, মাতা-রাজিয়া বেগম, সাং-পশ্চিম টুটপাড়া, শিশুবাগান, থানা-লবনচরা, জেলা-খুলনা, ৩। সাগর আহম্মেদ(১৯), পিতা-মৃত শহীদ আহম্মেদ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-মোল্লাপাড়া, বড় খালপাড় (আর্জুর কালভার্ট), থানা- লবনচরা, জেলা-খুলনাদের ইং-২২/০৮/২০২৬ তারিখ র্যাব-০৬ গ্রেফতারপূর্বক থানায় সোপর্দ করে। থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক হত্যা সংক্রান্তে স্বীকাররোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
১নং আসামী আলামিন হাসান সাইফি(২২) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি হত্যা মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০১ টি মাদক মামলা ও ০১টি অন্যান্য মামলাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।