1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। নতুন এই কমিটিতে এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন-কে আহ্বায়ক এবং মোঃ হেলাল উদ্দিন(ছবি) -কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার​ ১৮ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।
​সংগঠনটির স্লোগান— “স্বাধীনতা-সারভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার”—কে ধারন করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।
​কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৫১ জনসহ বেশ কয়েকজন সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন(ছবি) জানান, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24