
আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধি
নীলফমারীর জলঢাকায় এ নিউজ নেটওয়ার্কের জলঢাকা উপ-কমিটির সদস্য ফরম বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থান জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হল রুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ নিউজ নেটওয়ার্ক নীলফমারীর আহ্বায়ক, চ্যানেল ওয়ানের রিপোর্টার এবং নীলফমারী প্রেস ক্লাব ও নীলফমারী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আবু সাঈদ অপু। অনুষ্ঠানের শুভ উদ্বোধনও করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও বাংলা টিভির জেলা (ডিজিটাল) প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সরজমিন পত্রিকার জেলা প্রতিনিধি তারাজুল ইসলাম এবং দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার আল মিজান।
সভায় বিশিষ্ট কলামিস্ট ও গণমাধ্যম নির্বাচন উপদেষ্টা নাজমুল হুদা নজু এবং এশিয়ান টেলিভিশনের জেলা (ডিজিটাল) প্রতিনিধি ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু স্বাগত বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে জলঢাকা উপ-কমিটির নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।প্রধান অতিথি বলেন,
আপনারা সবাই জানেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক মহান দায়িত্ব। কিন্তু একা একা সত্য তুলে ধরা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান—’এ নিউজ নেটওয়ার্ক
’এ নিউজ নেটওয়ার্ক নীলফমারী’ কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয় এটি নীলফমারীর সকল সত্যসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের একতাবদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম। আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা, যেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারব।
আজ আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অঙ্গীকার করছি:
ব্যক্তিগত প্রতিযোগিতা ভুলে আমরা প্রতিটি সাংবাদিকের পেশাগত সুরক্ষা, অধিকার ও মর্যাদার স্বার্থে এক জোট হয়ে কাজ করব।
সত্য ও বস্তুসত্য প্রকাশ: নীলফমারীর স্থানীয় সমস্যা, মানুষের দুর্ভোগ এবং সম্ভাবনার কথা আমরা কোনো ভয় বা প্রলোভনের কাছে মাথা নত না করে নিরপেক্ষভাবে তুলে ধরব।
তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের অভিজ্ঞতার আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতাকে আরও বৃদ্ধি করব।
একতাই আমাদের শক্তি। আজ যদি নীলফমারীর প্রতিটি প্রান্তের সাংবাদিক এই একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো অন্যায়শক্তি আমাদের সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না।
আসুন, ‘এ নিউজ নেটওয়ার্ক নীলফমারী’-কে কেন্দ্র করে আমরা সবাই একতাবদ্ধ হই, পেশার মর্যাদা রক্ষা করি এবং নীলফমারীর মানুষের জন্য এক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নতুন অধ্যায় সূচনা করি।