1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ডাকাতসহ গ্রেপ্তার ৪; দণ্ডিত ১১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

আবু মুসা, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৩৫ সদস্য অংশ নেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাতির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পৃথক অভিযানে হাসান (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত একজন আসামি এবং নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

১৬ এপিবিএন জানায়, অভিযানে মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, দুটি মামলার আসামি গ্রেপ্তার এবং ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24