1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।

আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব স্বপন কুমার মন্ডল,সহকারি কমিশণার ভুমি মোহাম্মদ বদরুদ্দোজা, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,জামাতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী,প্রাণিসম্পদ কর্মকর্তা সমাজ সেবা কর্মকর্তা হাসিবুর রহমান,প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা সুদেব রায়,জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রায়হান হোসেনসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আলোকপাত করেন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

​সভা শেষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।##

আয়েশা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24