1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

‎কিশোরগঞ্জে অনিরাপদ ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে বাজার মনিটরিং জোরদারের আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ আল আমিন
‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ এবং নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়ী, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
‎কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
‎ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনির সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী।
‎সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
‎বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করা জরুরি। এ জন্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
‎সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কনসালটেন্ট মোশতাক হাসান মো. ইফতেখার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী, নারী নেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বক্তব্য রাখেন।
‎অ্যাডভোকেসি সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা সদরের ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24