1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি,ওয়াকিটকি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে এসআরবি-৬

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ০৭টি ওয়াকিটকি ও ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

ইউনেস্কো ঘোষিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনকে নিরাপদ ও জলদস্যুমুক্ত রাখতে এসআরবি ফোর্সেস নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই সুন্দরবনের উপর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ ২৫ লক্ষ মানুষ জীবিকা নির্বাহের জন্য সরাসরি নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ ও মুক্তিপন আদায় এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড বনজীবি ও স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

দস্যুতা নির্মূলে এসআরবি-৬, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর দ্বিতীয় দফায় সুন্দরবনে সক্রিয় *”আলিফ বাহিনীর” দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য* এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করে।

এসআরবি ফোর্সেস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গত তিন দিন ধরে অভিযান চালিয়ে *১। ০১টি বিদেশি শটগান, ২। ০৪টি দুনলা বন্দুক, ৩। ০৯টি ওয়ান শুটারগান, ৪। ২৭৪ রাউন্ড তাজা গুলি ও ২৩টি খালি কার্তুজ, ৫। ০৭টি ওয়াকিটকি সেট, ৬। ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করে।*

সুন্দরবনে সক্রিয় জলদস্যুরা, যারা এখনো আত্মসমর্পণ করেনি, তাদের দস্যুতার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ করলে সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি সুন্দরবনে দস্যুতার অপরাধ অব্যাহত রাখলে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এসআরবি-৬।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং উপকূলীয় অঞ্চলের মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি অব্যাহত থাকবে। সুন্দরবনের নিরাপত্তা, বনজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষা এবং দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসআরবি-৬ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24