1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

শাব্বির আহমাদ
​জেলা প্রতিনিধি খুলনা

খুলনার খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমণি বাজারে জনসাধারণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ও দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে স্যানিটারি টয়লেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।১২ অক্টোবর সোমবার সকালে শিরোমণি বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত বাজার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবলিক টয়লেট কাজের শুভ উদ্বোধন করেন ফুলতলা উপজেলা সহকারী প্রকৌশলী মোছাঃ নাসরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন
​ শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হক, সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী বরকত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাব্বির হোসেন, বাবুল হোসেন, মিরাজ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেকানিক ​মোঃ তৌহিদুর রহমান, ​শেখ ইফতেখারুল আলম বাপ্পি, ঠিকাদার ​মোঃ আবুল খায়ের ও পারভেজ ভূঁইয়া।
​এ সময় বাজারের বিভিন্ন স্তরের দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে কাজের তদারকি প্রত্যক্ষ করেন।
​শিরোমণি বাজারে প্রতিদিন হাজারো ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটলেও এতদিন মানসম্মত টয়লেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এ স্যানিটারি টয়লেটটি নির্মিত হলে বাজারে আগত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বণিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24