1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

কচুয়ায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘোষণা সাবেক ওয়ার্ড সভাপতির

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)

বাগেরহাটের কচুয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

​রবিবার (১২ অক্টোবর) কচুয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লিখিত বক্তব্য পাঠ করেন মো: সেখ সহিদুল ইসলাম। তিনি কচুয়া উপজেলার পশ্চিম বারুইখালী গ্রামের মৃত সেখ হোসেন আলীর ছেলে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেখ সহিদুল ইসলাম জানান, তিনি বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে দায়িত্বে ছিলেন।

​দল ত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি দেশবাসীকে জানাতে চাই, আমি আর কখনো আওয়ামী লীগের রাজনৈতিক দল ও কর্মকাণ্ডের সাথে যুক্ত হব না। জীবনের শেষ বয়সে এসে পরিবার-পরিজনকে নিয়ে ধর্মের পথে থেকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই।”

​ভবিষ্যতের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করে বাকি দিনগুলো দলের আদর্শ ধারণপূর্বক গণতন্ত্রের পক্ষে কাজ করার আশা প্রকাশ করছি।”

​পরিশেষে তিনি ও তার পরিবার আওয়ামী লীগের কোনো ধরনের অপকর্ম সমর্থন করেন না জানিয়ে ভবিষ্যতে দলটির সাথে তার এবং তার পরিবারের আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন।
আয়েশা সিদ্দিকা বুলু,নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24