1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি, ঝিনাইদহ।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের আয়োজনে, দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে,দিবসটির প্রতিপাদ্য—ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপন।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি আবুল হাসান মাস্টার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী মাস্টার।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে,বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা আরও বলেন, ঘর থেকেই দুর্যোগ সচেতনতার চর্চা শুরু করতে হবে। পরিবারের সদস্যদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24