1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আটজনকে মাদক সেবনের অভিযোগে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বারিরচর গ্রামের মো. আলমগীর (৩৫), আবুল কালাম আজাদ (৩৯) ও কাজী মোজাম্মেল হক (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল পূর্বপাড়া গ্রামের মো. রাহিম (২২) ও মো. জুরাইদ হক (২৪), একই উপজেলার কেউরা গ্রামের মো. আমিনুল ইসলাম (২২); এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. জিসান (২৬) ও আশাবাড়ি গ্রামের মো. খাইরুল আমিন (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল আহসানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাজিদ আরেফিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের আবু কাউছারের ছেলে।
অন্যদিকে, একই দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এবং এএসআই মো. নুর আল আহসান ও লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24