1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা সিলেটে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইউনিয়ন বিএনপি। বুধবার (১৪ অক্টোবর) রাতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।

জানা গেছে, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা একরামুনন্নেছা বিউটির সঙ্গে এ ঘটনা ঘটে। শিক্ষিকাকে লাঞ্ছিত করার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানানো হয়।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শিক্ষিকাকে লাঞ্ছিত করার বিষয়টি তাঁদের নজরে আসার পর স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তাঁকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24