1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা সিলেটে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি

সিলেটের কানাইঘাট সীমান্তে আবারো পড়ে আছে খালেদ আহমদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ।

নিহত খালেদ আহমদ উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় ১৫ অক্টোবর বিকেলে স্থানীয় চোরাকারবারী ময়নুল হকের সাথে খালেদ আহমদ দনা সীমান্তের ১৩৩৩নং মেইন পীলারের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করে।

এতে সে এক গুলিতে মারা যায়। বর্তমানে তার লাশ বাংলাদেশের অভ্যন্তরের মিকিরপাড়া এলাকায় পড়ে আছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানিয়েছেন, নিহতের পরিবার তাকে ঘটনাটি জানিয়েছে এবং নিহতের ভাই সালা উদ্দিন বলেছে বিএসএফ’র গুলিতে খালেদ আহমদ মারা গেছে।

তিনি ঘটনাটি থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করেছেন এবং বিজিবি লাশ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে। তবে দনা বিজিবি ক্যাম্পের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ হয়নি।

এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।

উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর সিলেটের কানাইঘাট সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এর ৫ দিনের ব্যবধানে এবার খালেদ নামের এক যুবকের লাশ পড়ে আছে সীমান্তে।

স্থানীয় সূত্রে জানা যায়
মিকির পাড়া, সোনার খেওড়, মমতাজগঞ্জ ৩/৪ চোরাচালন ব্যবসায়ীরা প্রতিনিয়ত ফেনসিডিল, গাজা, ইয়াবা, অন্যান্য সরঞ্জাম ভারত থেকে দেশে আনতে গিয়ে বিএসএফ ও খাসিয়ার গুলিতে প্রাণ যায় সাধারণ শ্রমিকের
অভিজ্ঞ মহলের মত নিরপেক্ষ তদন্ত করে বর্ণিত ৩/৪ জন চোরাচালান ব্যবসাইকে জরুরী ভিত্তিতে সিনাক্ত করে আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতের সীমান্তে আরও হত্যাকান্ড করতে পারে |

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24