1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর)যশোরঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মণিরামপুরে সনাতন ধর্মাবলম্বী ১০৫ জনের মাঝে শাড়ি বিতরণ করেছে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সংস্থাটির উদ্যোগে প্রয়োজনীয় পরিবারের মাঝে এসব শাড়ি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডা. মোঃ রিপুল কবির।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী।
এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মোঃ বাহারুল ইসলাম (বিসিএস),সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন, আলামিন সর্দার, সোহেল রানা, জাকারিয়া, মুকুল কুমার বিশ্বাসসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।
এ সময় আয়োজকরা জানান, সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিকল্প টিভি শিরোনাম: মণিরামপুরে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24