1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা সিলেটে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০৫ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ সময় পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর-২৬) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে দায়িত্ব পালন করছেন ৬৩০ জন আনসার সদস্য।
পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
ছবিঃ
১৬/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24