1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ সাতক্ষীরার কৃতি সন্তান ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এর পরিচিতি তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক লং মার্চ বাস্তবায়নে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সাংবাদিক জি এম রাব্বী :

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসব দেখতে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও জনতা স্বাগত জানান। এর আগে, সকাল সাড়ে ৯ টায় সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন। রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের যাত্রাপথে তিনি রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরের পথসভায় বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়। রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে। একই দিনে তার রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24