1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ সাতক্ষীরার কৃতি সন্তান ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এর পরিচিতি তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক লং মার্চ বাস্তবায়নে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।
​জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24