
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং এর আগে তিনি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও খুলনা জেলার পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মমতাজ বেগম এর জন্ম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে।
পিতা বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও মাতা জাহানারা বেগম দুজনেই সরকারি কর্মকর্তা ছিলেন। দুই ভাই বোনের মধ্যে মমতাজ বেগম কনিষ্ঠ।
মমতাজ বেগম এর স্বামী শাহ মোঃ তারিক হোসেন খুলনার সরকারি বিএল কলেজে সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে এই দম্পতির।