1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ সাতক্ষীরার কৃতি সন্তান ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এর পরিচিতি তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক লং মার্চ বাস্তবায়নে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে পাঁচজনকে আটক করেছে এসআরবি-০৮।  ২০ অক্টোবর ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ এক লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসআরবি-০৮-এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মোঃ সুমন হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের নগদ সাত লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী সুমন হোসেন রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আটকে সহায়তা চেয়ে এসআরবি-৮-এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র দেন।

এরপর এসআরবি-৮-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেন। তারা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ এক লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24