1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন , হাজি আরশ আলী কেশবপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মতবিনিময় সভা উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন ​আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার

কচুয়ায় ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকার চিংড়ি লুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় একটি গলদা চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেংরাখালী গ্রামের মৃত ছবেদ আলী শিকদারের ছেলে আরিফ সিকদার দীর্ঘদিন ধরে মঘিয়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে বিশ কাঠার একটি জলাশয়ে গলদা চিংড়ির ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী জানান, গত ২২ অক্টোবর রাতে একদল দুর্বৃত্ত অসৎ উদ্দেশ্যে তার ঘেরে বিষ প্রয়োগ করে। এরপর ঘেরে থাকা বড় সাইজের বিক্রিযোগ্য চিংড়ি মাছগুলো লুট করে নিয়ে যায়। বিষক্রিয়ায় ঘেরে থাকা অবশিষ্ট ছোট মাছগুলোও মারা গিয়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে তার আনুমানিক তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

​এ বিষয়ে ভুক্তভোগী আরিফ সিকদার বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24