1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন , হাজি আরশ আলী কেশবপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মতবিনিময় সভা উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন ​আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় ‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকেরা একত্রিত হয়ে সারগুলো আটকে রাখেন এবং প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

এ অভিযানে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদুর রহমান সাঈদ, চাটমোহর থানা পুলিশ এবং হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ বলেন, “জব্দ করা ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। মোট এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মহাসিন আলম পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে কীটনাশকের ব্যবসা করেন। তাঁর বাসা চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় হওয়ায় ঘটনাস্থলে চাটমোহর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24