
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর-২৬) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে এবং আব্দুস সালামের সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি জনাব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বক্তব্য রাখেন, কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মাওলানা শরিফুল ইসলাম, আতাউর রহমান, মনিরুজ্জামান মনি, আবু তাহের, শিহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, নুরুন্নাহার নূরী ও আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ছবিঃ
২২/১০/২৬