1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের একটাই লক্ষ্য উন্নয়নমুখী সমাজ গড়া মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন গালুয়া ইউনিয়ন বিভক্তি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি রূপগঞ্জের ভূলতা গাউছিয়া হকার উচ্ছেদে বদলেছে সড়কের চিত্র, দখল ফিরে আসার শঙ্কা ইয়া রাসুলুল্লাহ লিখেছেনঃ: এস এম আবদুল বারেক দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী পঞ্চগড়ে বালাইনাশকে কৃষকের ফসল নষ্টের অভিযোগ পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী

গালুয়া ইউনিয়ন বিভক্তি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগকে কেন্দ্র করে পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের ঘোষণা দিয়েছে দুটি পক্ষ। একই সময়ে ও একই স্থানে উভয় পক্ষের এই কর্মসূচীকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি এবং সার্বিক জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গালুয়া বাজার ও এর সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

​শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

​জানা যায়, গত ৭ই অক্টোবর ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য জনাব মো. রফিকুল ইসলাম জামালের একটি ডিও লেটারের মাধ্যমে রাজাপুর উপজেলাধীন গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি পৃথক ইউনিয়নে রূপান্তর এবং রাজাপুর উপজেলা সদরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পৌরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়। রাজাপুরে বর্তমানে মোট সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা গঠনের এই প্রক্রিয়া শুরু হলে গালুয়া ইউনিয়নটি অখণ্ড রাখার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিভক্ত না করার দাবিতে একটি পক্ষ এবং বিভক্তির সমর্থনে আরেকটি পক্ষ একই দিনে পাল্টাপাল্টি মানববন্ধনের ডাক দেয়।

​রাজাপুর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে জারি করা আদেশে বলা হয়, ইউনিয়ন বিভক্তির সমর্থনে ও বিরোধিতায় শুক্রবার বিকেল ৩টায় গালুয়া বাজারে দুটি পক্ষ পৃথক মানববন্ধনের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

​আদেশ অনুযায়ী, উল্লিখিত সময়ে নির্ধারিত এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সভা-সমাবেশ, মিছিল, রাজনৈতিক জমায়েত, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং লাঠিসোঁটাসহ যেকোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।

​ঘটনাস্থলে উপস্থিত রাজাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

​ইতোমধ্যে জারি করা আদেশের অনুলিপি ঝালকাঠির জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24