1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ যশোরের লংমার্চ সামনে রেখে মনিরামপুরে জামায়াতের প্রস্তুতি জোরদার এসআরবি ও নির্বাহী মেজিস্ট্রেট এর যৌথ অভিযানে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটক নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২৬

নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০টি ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবির ‘ক’ জোনের একটি দল বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের কুশিয়ারা এলাকার গোলাম রাব্বি (২৮) ও মো. ইয়ান (২২) এবং কদমরসুল এলাকার শিপন (২৪)। তাঁদের বাবার নাম যথাক্রমে মৃত সিরাজুল হোসেন, বকুল হোসেন ও মো. নজরুল ইসলাম।

অন্যদিকে, ডিবির আরেকটি দল ফতুল্লা থানার চাষাড়া রেলক্রসিং-সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ফতুল্লার মাসদাইরপটি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24