1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ যশোরের লংমার্চ সামনে রেখে মনিরামপুরে জামায়াতের প্রস্তুতি জোরদার এসআরবি ও নির্বাহী মেজিস্ট্রেট এর যৌথ অভিযানে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটক নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২৬

যশোরের লংমার্চ সামনে রেখে মনিরামপুরে জামায়াতের প্রস্তুতি জোরদার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর)যশোরঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার মনিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজয়রামপুরে আগামী ৩১ অক্টোবর যশোরে অনুষ্ঠিতব্য লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ড সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে এবং মাওলানা ইউছুপ আলীর সঞ্চালনায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমান করে আগামী ৩১ শে অক্টোবরের লংমার্চ কতটা সফল হবে।

উক্ত সভায় পৌরসভার আমীর সহকারী অধ্যাপক আব্দুল বারী প্রধান অতিথির বক্তব্যে লংমার্চে অংশগ্রহণের গুরুত্ব, সাংগঠনিক প্রস্তুতি এবং অংশগ্রহণকারীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি লংমার্চে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় আগামী ৩১ অক্টোবরের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা করেন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি আলী রেজা রাজুু,পৌরসভার সেক্রেটারি নাজমুল ফিরোজ,পেশাজীবি ফোরাম পৌরসভা সভাপতি ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণ দের জন্য আপ্যায়ন হিসেবে নৈশভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24