1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ তাহিরপুরে খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণায় স্বস্তির প্রত্যাশা সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু কচুয়ায় ২৮ অক্টোবর লগি-বৈটার তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় ২৮ অক্টোবর লগি-বৈটার তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):আয়েশা আক্তার বুলু
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈটার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাণ্ডব ও নৃশংসতার প্রতিবাদ এবং এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় কচুয়া জিরো পয়েন্টে একটি বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
​কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রধান শেখ মো. মঞ্জুরুল হক রাহাত।
​সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, বাধাল ইউনিয়নের রাজনৈতিক সেক্রেটারি মো. অহিদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা তাওহীদুল ইসলাম, মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ শহীদুল্লাহ এবং মো. মহিবুল্লাহ প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈটার তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24