1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

ধামইরহাট ও পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি: নওগাঁ

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের মো. দেলোয়ারের ছেলে।
অপরদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24