1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

নেত্রকোনায় জমি দখলের চেষ্টা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ১৯৯২ সালে কেনা জমি দখলের চেষ্টা, বাড়ির বেড়া ভাঙচুর, ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন শিরিনা তালুকদার নামে এক নারী। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামের বাসিন্দা শিরিনা তালুকদার লিখিত বক্তব্যে জানান, স্বামী প্রয়াত আ. রাজ্জাকের মৃত্যুর পর থেকে তাঁদের ক্রয় করা জমি দখলের চেষ্টা করছেন একই গ্রামের আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে মিয়া ও তাঁদের পরিবারের সদস্যরা।

শিরিনার অভিযোগ, ১৯৯২ সালে চল্লিশা মৌজার বিএআরএস ১৪৩ নম্বর দাগে তাঁরা ১৭ শতক জমি কেনেন। গত ২৮ সেপ্টেম্বর জমি নিয়ে চাপ সৃষ্টি করতে কয়েকজন তাঁর বাড়িতে যান। পরে ৩ অক্টোবর ভোরে বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করা হয়। এ সময় জমি ভোগদখলে রাখতে হলে এককালীন ১৫ লাখ টাকা দিতে হবে, অন্যথায় জমি দখল করে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ এবং আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপরও গত ১৯ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা আবারও জমিতে প্রবেশ করে বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিরিনা তালুকদার আরও অভিযোগ করেন, তাঁর মেয়ের জামাতা ইকবাল হোসেন তালুকদার রাসেলকে ভূমিদস্যু ও চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।শিরিনার ননদ আফরোজা খাতুন বলেন, ছোটবেলা থেকেই তাঁরা জমিটি তাঁর ভাইয়ের বলে জানেন। ভাইয়ের মৃত্যুর পর জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি প্রশাসনের সহায়তা চান।
ইকবাল হোসেন তালুকদার রাসেল বলেন, শাশুড়ি জমি নিয়ে জটিলতায় পড়ায় তাঁকে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছেন। এ কারণে তাঁকে সরিয়ে দিতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধন ও তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। জমিটি তাঁদের দখলে রাখতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।অভিযোগের বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগটি নিয়ে পুলিশ কাজ করছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারকে ওই জমিতে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জমিটি শিরিনা তালুকদারের দখলেই থাকবে। সংবাদ সম্মেলনে শিরিনা তালুকদার জমি দখলের চেষ্টা বন্ধ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24