1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৬নং তিয়শ্রী ইউনিয়নকে মডেল রূপে, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম নারী ও শিশু মামলার নিরপেক্ষ তদন্ত করায় এসআই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের উদ্বোধন এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফলাফল বেশ হতাশাজনক। উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৭৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬৫৮ জন। সে হিসাবে পাসের হার ৩৬ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে, ফেল করেছে ১ হাজার ১২৩ জন শিক্ষার্থী। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নবীনগর উপজেলার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮৫৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাইরে জিপিএ-এ পেয়েছে ৭২ জন, এ-মাইনাস ১২০ জন, বি গ্রেডে ২২১ জন, সি গ্রেডে ২২২ জন এবং ডি গ্রেডে ১৩ জন।

দুই কলেজে পাস করেনি কেউ
এবারের ফলাফলে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ ও জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ৭ জন এবং জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ২ জন পরীক্ষায় অংশ নেয়। দুই প্রতিষ্ঠানেই পাসের হার শূন্য শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ থেকে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ জন। নবীনগর সরকারি কলেজ থেকে ৪৪৭ জনের মধ্যে পাস করেছে ১৮৩ জন। লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজ থেকে ৩৮৫ জনের মধ্যে পাস করেছে ১৫৪ জন।
সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ থেকে ১৭৫ জনের মধ্যে পাস করেছে ৬৬ জন।

নবীনগর মহিলা কলেজ থেকে ১৭৮ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৮ জনের মধ্যে পাস করেছে ৩৯ জন।
এ ছাড়া সালীমগঞ্জ কলেজ থেকে ৩১৬ জনের মধ্যে ৭৩ জন, আলিমুদ্দিন জোবেদা কলেজ থেকে ৮৬ জনের মধ্যে ২১ জন এবং রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জনের মধ্যে মাত্র ১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শিক্ষার মান নিয়ে প্রশ্ন
উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মান, পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। সে তুলনায় নবীনগর উপজেলার পাসের হার উল্লেখযোগ্যভাবে কম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24