1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৬নং তিয়শ্রী ইউনিয়নকে মডেল রূপে, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম নারী ও শিশু মামলার নিরপেক্ষ তদন্ত করায় এসআই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের উদ্বোধন এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সিপিসি-১-এর একটি অভিযানিক দল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা। এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপন বোনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত এক নম্বর আসামি।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24