1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনের বনদস্যুদের নিধন ও বনজীবিদের দাবী আদায়ে মানব বন্ধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ ৬নং তিয়শ্রী ইউনিয়নকে মডেল রূপে, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম নারী ও শিশু মামলার নিরপেক্ষ তদন্ত করায় এসআই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের উদ্বোধন এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারী ও শিশু মামলার নিরপেক্ষ তদন্ত করায় এসআই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত করায় গাজীপুর পিবিআইয়ের সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, ওই মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই এসআই আলতাফ হোসেন অত্যন্ত পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি আইন অনুযায়ী বাদী, বিবাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থল পরিদর্শন এবং মেডিকেল রিপোর্ট পর্যবেক্ষণ করে প্রকৃত সত্য উদঘাটনে কাজ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তে নিজেদের অনুকূলে প্রতিবেদন না পেয়ে বাদীপক্ষের একটি অংশ নিজেদের অপরাধ আড়াল করতে ঘুষ দাবি ও পক্ষপাতের মতো কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ তুলে আইজিপির দপ্তরে আবেদন করেছে।

সূত্র আরও নিশ্চিত করেছে, এসআই আলতাফ হোসেন কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মের সাথে জড়িত নন। বরং তিনি সকল পক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দিয়েছেন।

সচেতন মহল মনে করছেন, মামলার মূল সত্যতা আড়াল করে তদন্তকে প্রভাবিত করার অসদুদ্দেশ্যেই একটি কুচক্রী মহল এই মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। একজন দক্ষ ও সৎ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মানহানিকর অভিযোগ পিবিআইয়ের মতো একটি পেশাদার তদন্ত সংস্থাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মো: আলতাফ হোসেন বলেন, “আমি মামলাটি গভীরভাবে তদন্ত করে বাদী, বিবাদী ও সাক্ষীর জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট পর্যবেক্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দিয়েছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24