1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনের বনদস্যুদের নিধন ও বনজীবিদের দাবী আদায়ে মানব বন্ধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ ৬নং তিয়শ্রী ইউনিয়নকে মডেল রূপে, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম নারী ও শিশু মামলার নিরপেক্ষ তদন্ত করায় এসআই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের উদ্বোধন এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এ ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন।

এবার ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন।

এদিকে, গত বছর (২০২৫) রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ফলে এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলে বড় ধরনের অবনতি দেখা গেছে। বিশেষ করে ছেলেদের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে আসা উদ্বেগ তৈরি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24