1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের বড় ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের ডাল কাঁটা হয়েছে। ছাঁটাইয়ের নামে ১৬টি মেহগনি গাছের মোটা ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছোট ও ঝুঁকিপূর্ণ ডাল ছাঁটাইয়ের অনুমতি নিয়ে বড় বড় ডাল কেটে কাঠের লগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চার শ্রমিক কলেজ ক্যাম্পাসে গাছের ডাল কেঁটেছে।
কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ। দীর্ঘদিন এসব গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দেয়। তবে গাছের মোটা ডাল কাঁটায় স্বাভাবিক বৃদ্ধি ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভবন ও খেলার মাঠের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে গাছের বড় বড় ডাল কেটে কাঠের লগ করা হয়েছে। এসব কাঠ বিক্রি করে কেউ আর্থিক সুবিধা নিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। তবে কাঠ বিক্রি করা হয়নি।
গাছের মোটা ডাল কাটার প্রতিবাদে রোববার (১ নভেম্বর) সকালে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, গাছের ডাল কাটার রেজুলেশন করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে কাজ হয়েছে।
তিনি আরও বলেন, গাছের ডালপালায় কলেজ মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ছিল না। সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা চালু রাখতে গাছের ডালপালা ছাঁটাই ও মাঠ সংস্কারের এই উদ্যোগ।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, গাছের ডালপালা ছাঁটাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং কলেজের সবুজ পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24