1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কুশিয়ারা গ্রামের কৃতী সন্তান মোঃ দুলাল সরকার। তাঁর প্রার্থিতার আগ্রহ প্রকাশের পর স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
দলীয় রাজনীতিতে সক্রিয় এই যুবনেতা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড থেকে পিছপা হননি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি আটটি হয়রানিমূলক মামলার আসামি হন এবং জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন।
দুলাল সরকার বলেন, “আমি ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিশ্বাসী হয়ে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। সে কারণে মিথ্যা মামলার আসামি হয়ে নানা হয়রানির শিকার হয়েছি। তারপরও মাথানত করিনি। সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে গেছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজারের বেশি। ইউনিয়নটিতে রয়েছে ৯টি ভোটকেন্দ্র। এর মধ্যে কুশিয়ারা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১৮৮ জন। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আগাম আলোচনা শুরু হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, মৎস্য খাতসংশ্লিষ্ট জমির মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন দুলাল সরকার। পাশাপাশি সরকারি বরাদ্দের সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চান। এলাকার মানুষের অধিকার রক্ষা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে তাঁর লক্ষ্য।
নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন যুবদল নেতা মোঃ দুলাল সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24