
রাজিব সরকার
কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়েরুল আবেদীন স্বপন,
সহ সভাপতি মোঃ আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম সবু,
সহ সভাপতি ওয়াদুদ বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক ভূঁইয়া,
চাঁদপুর জেলা যুবদলের সদস্য মোঃ ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম খোকন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ডাক্তার মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন,ইউপি সদস্য মোঃ রুহুল আমীন বেপারী, বিএনপি নেতা আমির হোসেন মুন্সী, আবুল কাশেম, ওয়ার্ড বি এনপির সভাপতি বাবুল মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাকিব প্রধান, মোঃ মোশাররফ গাজী, রহিম পাটোয়ারী, আলী আকবর, ফরিদ মাষ্টারসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বিদ্যালয়টি পুনরায় চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।