1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪ সাতক্ষীরা জেলায় প্রথমস্থান অধিকার করা একজন ছাত্রের গল্প

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সুজন চন্দ্রন,দাাস দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামি, চুরি মামলার তিন আসামি, পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নয়জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় তুজারভাঙ্গা গ্রামের নাছির (৩০), চুরি মামলায় একই গ্রামের রুবেল (২৫), উত্তর গোপচর গ্রামের তোফাজ্জল (৪৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের রাব্বি হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইছাপুর গ্রামের শরীফ মৃধাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—দাউদকান্দি পৌরসভার গুচ্ছগ্রামের আরিফ (২২), গাজীপুরের বাসন থানার ইটাহাটা এলাকার রানা ইসলাম (২২), চাঁদপুরের কচুয়া উপজেলার খালাগাঁওয়ের সাইফুল (১৮), দাউদকান্দির নুরপুরের গোলাম রাব্বি (২১), সরকারপুরের ফরহাদ প্রধান (২০) ও হান্নান (২৩), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরের হাসান মিয়া (২৪), দাউদকান্দির সবজিকান্দির আবু মিয়া (৪৮) এবং মুরাদনগরের পাহাড়পুরের ফিরোজ মিয়া (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24