1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ভাড়া বাসায় পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের গেজেট প্রকাশ কর খুবই বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্জিত করা দরকার সময় এসেছে এখন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর ও নান্দুয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

প্রশাসন সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুনরায় যাতে ওই ভেকু দিয়ে মাটি কাটা সম্ভব না হয়, সে জন্য ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের নান্দুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24