1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক মিলন, এমপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল নেতাকর্মীকে স্মরণ করছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো—জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব আলৈাচনা সভায় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব বলেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে র‌্যালিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হান্নান এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু অগ্রভাগে ছিলেন।
সংসদ সদস্য ফজলুল হক মিলন আরোও বলেন, গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপি আজও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আসুন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে র‌্যালিতে যোগ দেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র‌্যালির মধ্য দিয়ে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24