1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ

গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

রিকশা শ্রমিকদের ১২ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসের সামনে রিকশা – ভ্যান ইজিবাইক শ্রমিক ইউননিয়ন সমাবেশ করে ইউ এন ও র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

আজ ৯নভেম্বর সোমবার দুপুর ১২ টায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রধান করেন।

সংগঠনের সংগঠক মাসুদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক মো : রুবেল মিয়া, মো : কাজল মিয়া , রুবেল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন। উপস্হিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা , বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু।

বক্তারা ব্যাটারী চালিত রিকশাকে গণ পরিবহন ঘোষণা করে সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা, বিআরটিএ কর্তৃক নিবন্ধন , যৌক্তিক রুট পারমিট প্রদান, চার্জিং স্টেশন স্হাপন ও গফরগাঁওয়ে নির্ধারিত স্ট্যান্ড স্হাপনের দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24