
লুৎফুর রহমান সুনামগঞ্জ পাতি নিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন্দে একটি বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম হযরত মাওলানা ক্বারী আব্দুর রউফ সাহেব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ সাজিদুর রহমান সাহেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:- দোয়ারাবাজার উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী
জননেতা মুফতি মুহাম্মদ আব্দুস সালাম
তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মাদ্রাসাটির উন্নয়নে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং।প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় এলাকার মুরুব্বিয়ান, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।