1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মাদরাসা ছাত্র, আহত এক টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :

কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপড়ে বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন মোটর সাইকেল আরোহী, একজন নারী ও একজন শিশু।
জানা যায়, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপরে আসলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়।
এ সময় তাদের কাছ থেকে গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল নামে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পুরুষ একজন নারী এবং একজন শিশুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24