
অভয়নগর প্রতিনিধি
আহত চলিশিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রফিকুল ইসলাম কর্মস্থলে দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদ পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াপাড়া পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান।
বুধবার (১১ নভেম্বর) তিনি চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে রফিকুল ইসলামের নিজ বাড়িতে উপস্থিত হন। এ সময় তাঁর চিকিৎসার অগ্রগতি, শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, বুধবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে মই থেকে পড়ে গিয়ে বাম পায়ের গোড়ালিতে আঘাত পান মো. রফিকুল ইসলাম। পরে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাতের কারণে তাঁর বাম পায়ে প্লাস্টার করে দেন। চিকিৎসক তাঁকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াপাড়া পৌর শাখার পক্ষ থেকে মো. রফিকুল ইসলামের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে।