1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মাদরাসা ছাত্র, আহত এক টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

এসআরবি-১১ ও ডিএনসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফ-সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে এসআরবি-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে এসআরবি-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে এসআরবি-১১ বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৮:০০ ঘটিকায় ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও তারাবো এলাকায় এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার এলাকা, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এই সফল অভিযান পরিচালনা করে সর্বমোট ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মো: নাদিম মিয়া (৩৪) ২। মো: ইমরান হোসেন (২৭) ৩। মো: মুস্তাকিম (১৯) ৪। মো: রাব্বি হাসান (৩০) ৫। মো: নাদিম(২০)

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের ভয়াল থাবা রোধে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24