
বিশেষ প্রতিনিধি:- আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের সঙ্গে দৈনিক কালের সমাজ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৫ টা ৪৫ মিনিটে কাশিয়ানী প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওমর হোসেন, ক্যাশিয়ার তাইজুল ইসলাম টিটন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আল ইমরান, ৭১ টিভির কাশিয়ানী-মুকসুদপুর উপজেলা প্রতিনিধি আম্মার মিয়া অসিম, জামাল হোসেন, শেখ মো. পারভেজ, কাশিয়ানী প্রেসক্লাবের সদস্য আশরাফুজ্জামান, ঘোষণা পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি রাকিব হোসেন সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য, ন্যায় ও মানুষের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালের সমাজ ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় পত্রিকাটি সাহসী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।