1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুস ছালাম হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

বুধবার রাতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আব্দুস ছালাম হাওলাদার। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে জানাজা নামাজের আগে মরহুমের কর্মময় জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন জোমাদ্দার, বিএনপি নেতা সিকদার খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম রাজিব ও আলাউদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে সাবেক ছাত্রদল নেতা মো. সোহেল রানা ও ছোট ছেলে সাগর হাওলাদার। বড় ছেলে সোহেল রানা বাবার আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুস ছালাম হাওলাদারকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24