1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

এম হোসাইন আহমদ :

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে গঠিত হয়েছে ‘সর্বদলীয় সংসদীয় ককাস’। ২৫ সদস্যবিশিষ্ট এই ককাসে সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মাসুদ সাঈদী এমপি।

ককাস (Caucus) মূলত আইনসভা বা সংসদ সদস্যদের এমন একটি সংগঠিত প্ল্যাটফর্ম, যেখানে নির্দিষ্ট কোনো নীতি, আদর্শ কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে বিভিন্ন দলের সংসদ সদস্যরা একত্রিত হন। দল-মতনির্বিশেষে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করাই এ ধরনের ককাসের অন্যতম উদ্দেশ্য।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় ককাসে মাসুদ সাঈদী এমপির অন্তর্ভুক্তি নিঃসন্দেহে পিরোজপুরবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জনে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়ন একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজন কার্যকর উদ্যোগ, নীতিনির্ধারণী ভূমিকা এবং আন্তরিক প্রচেষ্টা।

আমরা আশাবাদী, মাসুদ সাঈদী এমপি তাঁর মেধা, অভিজ্ঞতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই ককাসের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন ও প্রত্যাশা তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, সংসদীয় এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সেই স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।

তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর এই অর্জন পিরোজপুরসহ সমগ্র দেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24