1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের দোকানের ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগণের আয়োোজনে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মোছাঃ মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ এবং তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর-২৬) সকালে বিদ্যালয়টির মালিকানাধীন প্রায় ৭২টি দোকানঘরের ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ের দোকানঘরগুলোতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কোনো পূর্ব আলোচনা বা সমঝোতা ছাড়াই দোকানভাড়া ও জামানতের টাকা দ্বিগুণ করার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।কয়েকজনের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছ। এতে তাদের দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের দোকানঘর পরিচালনা ও সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলু বিদ্যালয় চত্বরে একটি কক্ষ ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ তোলেন তারা।

বক্তাদের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সোহরাব হোসেন, মীর আব্দুল খাবীর, উজ্জ্বল বিশ্বাস, অজিয়ার রহমান, আলমগীর হোসেন ও অলোকেশ দেবনাথ বাবু।
এ সময় বিভিন্ন এলাকার দোকানদার, সাবেক শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, দোকানে তালা দেওয়ার ঘটনার প্রতিকার এবং অভিযুক্ত তিনজনকে তাদের দায়িত্ব থেকে অপসারণের দাবি তোলেন। আন্দোলনকারীরা ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
ছবিঃ
১২/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24