1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকার মোছা. ফাতেমা আক্তার মিথিলা মনি কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস মায়া (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ নম্বর শশীদল ইউনিয়নের দাওয়াতুল হক তা’লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্ (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক পাচার প্রতিরোধে শুধু সীমান্তে চালান জব্দ কিংবা বাহক গ্রেফতার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক কারবারের অর্থের উৎস, মজুতকেন্দ্র, পরিবহন রুট ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রকিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24